০৭ ডিসেম্বর ২০২৫
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় আমন্ত্রণ প্রসঙ্গে
মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে টিআইবি। অনুষ্ঠানের বিস্তারিত কার্যসূচি নিম্নে দেওয়া হলো।
০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
অনুষ্ঠানের শিরোনাম:‘কতৃত্ববাদের পতন পরবর্তী গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং
২৬তম দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫
তারিখ ও সময়: ০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, বেলা ১১:০০ টা
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন) ধানমন্ডি, ঢাকা
অতিথিবৃন্দ: বর্তমান এবং পূর্বতন অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী ও বিচারকবৃন্দ।
১০ ডিসেম্বর ২০২৫, বুধবার
অনুষ্ঠানের শিরোনাম:২০তম দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী এবং
দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান
তারিখ ও সময়: ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, বিকাল ০৩:০০ টা
স্থান: বকুলতলা, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা
অতিথিবৃন্দ: ইভা স্মেডবার্গ, ডেপুটি হেড অব মিশন/ডেভেলপমেন্ট কো-অপারেশন বিভাগের প্রধান, সুইডেন দূতাবাস, ঢাকা;
কর স্টাউটেন, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স), নেদারল্যান্ড দূতাবাস, ঢাকা;
এমা উইন্ড, গভর্নেন্স অ্যাডভাইজার, গভর্নেন্স এবং পলিটিক্যাল টিম, ব্রিটিশ হাইকমিশন, ঢাকা; এবং
সাবিনা ইয়াসমিন লুবনা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার-গভর্নেন্স এবং হিউম্যান রাইটস, সুইস দূতাবাস, বাংলাদেশ।
এছাড়াও উক্ত আয়োজনসমূহে বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাগণ, কার্টুন প্রতিযোগিতার বিচারকবৃন্দের পাশাপাশি টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত থাকবেন।
আয়োজিত অনুষ্ঠানসমূহের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও ক্যামেরাপার্সন প্রেরণের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,






