আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস- বিভাগীয় কমিশনার

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বাংলাদেশ স্কাউটস একটি বাসযোগ্য, সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খান মোঃ রেজা-উন-নবী একথা বলেন।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, সৃষ্টিলগ্ন থেকেই পৃথিবীর গতিপ্রকৃতি নির্ভর করেছে মানুষের উপর৷ মানুষের নেতৃত্বের ব্যর্থতার কারণে পৃথিবীতে বিভিন্ন সময় রক্তপাত ও যুদ্ধ হয়েছে। মানুষের জন্য বাসযোগ্য ও মানবিক পৃথিবী বিনির্মাণে কাজ করছে মানবতাবাদীরা। বাংলাদেশ স্কাউটস তথা স্কাউটস আন্দোলনের সৃষ্টি হয়েছে পৃথিবীকে মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য।

স্কাউটস সম্পর্কে তিনি আরও বলেন, স্কাউটস সঠিক নেতৃত্বের মাধ্যমে সুশৃঙ্খল ও স্বার্থহীনভাবে কাজ করতে শেখায় বলেই শতাব্দীপূর্বে শুরু হয়েও এখনো টিকে আছে। একটি দেশের অগ্রসর হওয়ার জন্য বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি নাগরিকদের অবশ্যই মানবিক মূল্যবোধে উত্তীর্ণ হতে হবে। স্কাউটস আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রশিক্ষণে গড়ে তোলা হয় তাতে তারা ভবিষ্যতে বিশেষ গুণাবলীসম্পন্ন হওয়ার অনুপ্রেরণা পাবে।

বিভাগীয় কমিশনার বলেন, বিভিন্ন সময়ে কিছু সংখ্যক স্বার্থপর, আত্মকেন্দ্রীক ও লোভী মানুষ এবং ব্যর্থ নেতৃত্বের কারণে এদেশ পিছিয়ে গিয়েছে। তাই আমাদেরকে নির্লোভ, শৃঙ্খলাপূর্ণ, মানবিক গুণাবলীসম্পন্ন এবং দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ জনগোষ্ঠী তৈরি করতে হবে। যারা কাব ও স্কাউটস হিসেবে কাজ করছে, তারা যেন সবসময় একতাবদ্ধ থাকতে পারে সেলক্ষ্যে অ্যালমনাই গঠন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মোঃ আবদুল আজিজ ও উপ-কমিশনার ড. মোঃ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন৷

এসময় সিলেট অঞ্চলের কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেট অঞ্চলে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩১০ জনকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।