আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

পূর্ব বিরোধের জের ধরে দুই ভাইয়ের হামলা : আপন বোনকে কুপিয়ে জখম


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে আপন দুই ভাই শাহ আলম মিয়া (৩৫), ও মফিজ মিয়া (৫৫)গংরা মিলে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গত ৫ ডিসেম্বর রাত অনুমান ৮ ঘটিকার দিকে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী কামাল মিয়া বাদী হয়ে- তার স্ত্রীর আপন দুই ভাই শাহ আলম মিয়া (৩৫), ও মফিজ মিয়া (৫৫), ফুল মিয়া (৫০), রুহেল মিয়া (২৫), রুবেল মিয়া (২৩), সোহাগ মিয়া (২০), সকিনা বেগম (৪৫)গং বিবাদী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আজ ৭ ডিসেম্বর কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গুরুতর আহত বকুল বেগম (৩৫) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে- গত ৫ ডিসেম্বর জায়গা সংক্রান্ত বিরোধীয় বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সামিলে বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু, বৈঠকের আগেই ঘটনার তারিখ ও সময়ে আমি আমার স্ত্রী ১নং সাক্ষী বকুল বেগম, আমার জেঠরী ২নং সাক্ষী বেগম বিবি ও ৩নং সাক্ষী ছাদিক মিয়াকে সাথে নিয়ে মৌলভীবাজার হইতে ঘটনাস্থলে আসিয়া আমার বসত ঘরে প্রবেশ করা মাত্র উল্লেখিত সমূহ বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে, তাহাদের হাতে থাকা ধারালো দা, কাঠের রোল, লোহার রডসহ দেশীয় অস্ত্রদিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার এস আই রাজিব চন্দ্র রায় জানান- লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।