আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসত করে আগুন 

মৌলভীবাজার প্রতিনিধিঃ 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ভুমি গ্রামের মারুফ মিয়ার বসতঘর পূর্ব শত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।  এ ঘটনায়  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে মারুফ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সি আর  ৫৩৯ /২৫(কমল)।  মামলা সুত্রে জানা যায়, মারুফ মিয়ার মেয়ে জুই আক্তার বাদী হইয়া তার স্বামী  একই গ্রামের মো: সিদ্দেক মিয়ার পুত্র মো: ছামাদ মিয়ার বিরুদ্ধে ‘বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালত মৌলভীবাজার সি আর ৫০৮/২০২৫ ইং (কমল) ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সংশোধনী ২০২৫ ইং এর ১১) গ)/৩০ ধারায় এক মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার পর হইতে স্থানীয় সুহেল মিয়া গংরা মিলে 

তার  মেয়ের দায়েরী মামলা বিনা বিচারে প্রত্যাহার করিয়া নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকে এবং তাকে মারধর করা হয় । এরই সুত্রতার জের ধরে গত ০৬ ডিসেম্বর দিবাগত রাত ২,৫৮ ঘটিকায় তার বসত ঘরে আগুন দেয়া হয়। এতে ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করেন। মামলার অভিযুক্তরা হলেন,

সোহেল মিয়া (৪৮) পিতা মৃত আদর মিয়া, ছামাদ মিয়া (২২) পিতা ছিদ্দেক মিয়া,কামাল মিয়া (৪০) পিতা মৃত ছমির মিয়া, ইমাদ মিয়া (২৩) পিতা ছিদ্দেক মিয়া,জুয়েল মিয়া (৩৫) জুয়েল মিয়া (৩৫) পিতা: মৃত আদর মিয়া

,m.রুহেল মিয়া (৩০) পিতা মৃত আদর মিয়া সর্বসাং

ভূমিগ্রাম,থানা: কমলগঞ্জ জেলা: মৌলভীবাজার।

মারুফ মিয়া জানান, আমি আমার পরিবার পরিজন নিয়া আসামীগনের ভয়ে স্থানীয় মুন্সিবাজারের পাশে বর্তমানে একটি বাসা ভাড়া করিয়া বসবাস করিতেছি। পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছি, আমি প্রশাসনের সহযোগীতা কামনা করছি।