আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম বি‌শেষ প্রতি‌বেদক।

তীব্র শীতের কষ্ট লাঘব করার জন্য নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রাম বিভাগের পাবত্য জেলা রাঙ্গামাটি’র দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত বন্ধুকভাঙ্গা ইউনিয়ন এর কুড়ামারা এলাকার হত দরিদ্র জনগণের মাঝে ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ১১টায় বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ হতে কুড়ামারা এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময়ে জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় কুড়ামারা এলাকায় বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়। দূর্গম পাহাড়ি এলাকা কুড়ামারা অঞ্চলে শীতার্ত মানুষে হাতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

হঠাৎ করে পাওয়া এই উষ্ণতা পেয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোর চোখে মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি। নানিয়ারচর জোনের জোন কমান্ডারের উপস্থিতিতে কুড়ামারা এলাকায় পাহাড়ী জনগণের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। জোন কমান্ডার জানান যে, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কুড়ামারা এলাকার স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত এমন শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ তাদের জীবনকে আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রদান করেন এবং এমন উদ্যোগ নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট আবেদন করেন। উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।