আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচজন সফল নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে এক র‌্যালী বের হয়। পাঁচ জন নারীকে তাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত নারীরা হলেন: অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আদমদীঘি ইউনিয়নের শাহিনুর আকতার, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী কুন্দগ্রাম ইউনিয়নের শামছাদ বেগম, সফল জননী নারী নসরতপুর ইউনিয়নের রোকেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন ভুলে জীবন সংগ্রামে জয়ী নারী শাহানা পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় ছাতিয়ানগ্রাম ইউপির সংরক্ষিত নারী সদস্য রীনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পালের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি আতাউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার সোহান পারভেজ প্রমূখ।