০৮ ডিসেম্বর ২০২৫
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: ‘কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং ২৬তম দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ এর সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে
মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে ‘কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে টিআইবি। আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিবছরের ধারাবাহিকতায় দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার হস্তান্তর করা হবে। অনুষ্ঠানের বিস্তারিত নিম্নে দেওয়া হলো।
অনুষ্ঠানের শিরোনাম: ‘কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং ২৬তম দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫
তারিখ ও সময়: ০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, বেলা ১১:০০ টা
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন) ধানমন্ডি, ঢাকা
উক্ত আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, বর্তমান ও পূর্বতন অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ীদের পাশাপাশি টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটির সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও ক্যামেরাপার্সন প্রেরণের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।






