আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দেশ ও জাতির স্বার্থে জমিয়তের হাতকে শক্তিশালী করুন: মাওলানা আব্দুল মালিক চৌধুরী 

★

বাংলাদেশের রাজনৈতিক সংকটে জমিয়ত সবসময়ই দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হয়েছে। আগামী দিনে দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক সংকট ও দেশের উন্নয়ন সমৃদ্ধি, দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করতে সবসময় দলের স্বার্থের ঊর্ধে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জমিয়ত কাজ করে যাচ্ছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে ‘৭১-এ স্বাধীনতা সংগ্রাম, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, গত ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামসহ সকল আন্দোলন সংগ্রামে জমিয়ত দেশ এবং জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। তাই দেশ এবং জাতির স্বার্থে জমিয়তের হাতকে শক্তিশালী করুন। 

গতকাল ১১ই ডিসেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-১ আসনের খেজুর গাছের প্রার্থী জননেতা মাওলানা আবদুল মালিক চৌধুরী প্রচার মিছিল পরবর্তী কোর্ট পয়েন্টের সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। 

মহানগর জমিয়তের অন্যতম সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান এর সভাপতিত্বে, জমিয়ত নেতা মাওলানা হাসান আহমদ ও যুবনেতা হাফেজ আব্দুল করিম দিলদারের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, মহানগর জমিয়তের অন্যতম সহ-সভাপতি মাওলানা মোক্তার আহমদ, মাওলানা মোসাদ্দিক আহমদ, উত্তর জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ওলিউর রহমান, জালালাবাদ ইমাম সমিত সাধারণ সম্পাদক, মাওলানা হুসাইন আহমদ, খতমে নুওয়াত সংরক্ষণ কমিটির সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা সলিম কাসেমী, মহানগর জমিয়তের অন্যতম নেতা ইব্রাহিম সালুটিকরী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ওলিউল্লাহ, এডভোকেট রেজাউল হক, সৈয়দ আব্দুর রহমান জুয়েল, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা মাসউদ আজহার, যুবনেতা আমিনুল ইসলাম, রেজাউল করিম রাজু, হাফিজ মনসুর আহমদ, সিরাজুল ইসলাম, জোবায়ের আহমদ, মুহাম্মদ দিলদার হুসাইন, ছাত্র জমিয়ত নেতা হাফিজ জামিল আহমদ, আবু হানিফ সাদি, আবু তালহা তোফায়েল, হুসাইন আহমদ জাহের, সাকির আলম, মীর আইনুল হক, শরীফ বিন আমিন প্রমুখ।