আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার শিবেরিকুটি এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে মো. মোশারফ হোসেন (২৪) এবং বগুড়া সদরের আকাশতারা (সাবগ্রাম) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ইউনুছ মন্ডল (৩২)। রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকায় আলমগীরের মোড় থেকে আনুমানিক ৫০ মিটার পশ্চিমে, আইকন স্ট্যান্ডার্ড স্কুলের সামনে আধাপাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। ওই সময় আসামিদের ব্যবহৃত একটি পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে