আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

বগুড়া আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে আদমদীঘির খাড়ির ব্রিজের পাশে চার শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ বদ্ধভুমিতে পুস্পঅর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানী, সহ সেক্রেটারী গোলাম মোস্তাফা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, অধ্যক্ষ ভারপ্রাপ্ত এনামুল হক, আনসার ভিডিপি অফিসার ফারজানা কাদের সুমি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দিন, মহিউদ্দিন তালুকদার, জামায়াত নেতা মোস্তফা আহমেদ নাইডুসহ স্থানীয় নেতৃবর্গ। অপরদিকে সুদিন বদ্ধভুমিতে সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা পুস্পস্তবক ও মোমবাড়ি প্রজ্জ্বলন করেন। এছাড়া বাদ জোহর উপজেলা মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত ও উপশাণয়ে প্রার্থনা করা হয়।