আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বগুড়া ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট-শেরপুর সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যানের এক নারী যাত্রী ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। ‎সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমান ১টা ৩০ মিনিটের দিকে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন” রেবেকা খাতুন (২৬) ও তার ২ বছর বয়সী ছেলে হুজাইফা। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, রেবেকা খাতুন তার ছেলেকে কোলে নিয়ে ধুনট থেকে অটোভ্যানে করে বথুয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রেবেকা খাতুন ও তার কোলে থাকা শিশু হুজাইফা ঘটনাস্থলেই নিহত হন। ‎দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনার রশিদ সদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।