আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

Subject: শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় দেড় হাজার বাইকপ্রেমীর মিলনমেলা

Subject: শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় দেড় হাজার বাইকপ্রেমীর মিলনমেলা


‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’ সিজন–২ শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় দেড় হাজার বাইকপ্রেমীর মিলনমেলা শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দেড় হাজারেরও বেশি বাইকপ্রেমীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে সফলভাবে সম্পন্ন হয়েছে “ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস–২০২৫” সিজন–২। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার (১২ ও ১৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দ্বিতীয়বারের মতো সিলেট বাইকিং কমিউনিটি (এসবিসি)-এর আয়োজনে শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী উৎসবে দেশের বিভিন্ন রাইডার্স ক্লাবের ১২০ জন রেসার অংশ নেন, যাদের মধ্যে ২০ জন ছিলেন নারী রেসার। ২০২৪ সালে ইয়ামাহা–এসিআই মটরসের সঙ্গে সিলেট বাইকিং কমিউনিটির যৌথ পথচলার সূচনা হয়। এরই ধারাবাহিকতায় ইয়ামাহা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে অংশগ্রহণকারী রাইডাররা প্রো-ট্র্যাক ও ইজি-ট্র্যাকসহ নানাবিধ রোমাঞ্চকর বাইকিং কার্যক্রম উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ময়মনসিংহ মুসাফির বাইকার ক্লাবের ৩৫ সদস্যের একটি দলও এই আয়োজনে অংশ নেয়। তারা জানান, “দেশের নানা প্রান্তে অনেক বাইকিং ইভেন্টে অংশ নিয়েছি, তবে শ্রীমঙ্গলের আয়োজন ছিল ব্যতিক্রমী। টিলার ওপর এমন সুন্দর পরিবেশে প্রো-ট্র্যাকিং—ভাবতেই পারিনি। ইয়ামাহা মোটরস ও সিলেট বাইকিং কমিউনিটিকে ধন্যবাদ এত চমৎকার আয়োজনের জন্য।” অনুষ্ঠানে বিভিন্ন বাইকিং কার্যক্রমের পাশাপাশি ইয়ামাহার বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী ছিল। সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশিত হয় মণিপুরী নৃত্য ও স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। দুই দিনব্যাপী আয়োজন শেষে ‘চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। প্রো-ট্র্যাকে প্রথম স্থান অর্জন করেন মি. ৯৯, দ্বিতীয় আরিফুল ইসলাম এবং তৃতীয় তাইজুল ইসলাম বাবু। ইজি-ট্র্যাকে প্রথম হন মতিউর নিশান, দ্বিতীয় জরিপ মিয়া ও তৃতীয় দুলাল আহমেদ। ফিমেল ক্যাটাগরির ইজি-ট্র্যাকে প্রথম স্থান অর্জন করেন বৃষ্টি আক্তার, দ্বিতীয় সিন্তু জাহান এবং তৃতীয় এ্যানি। বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান স্বপ্নিল সুলতানা।