আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  (বগুড়া) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার বেলা ১১টায় উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি নকীব আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পশ্চিম শাখার সেক্রেটারি সাদ্দাম হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট সাইফুর রহমান, প্রশাসন সম্পাদক তারেক হোসেন শোয়াইব,  দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি বুলবুল আহমেদ, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের আইটি সম্পাদক তানভীর আহমেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আহসান হাবীব তুহিন, অফিস সম্পাদক মুত্তালিব হোসেন ও সান্তাহার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।