আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নবীগঞ্জে ‘পাঠকের হৃদয়ে মুক্তিযুদ্ধ’ শিরোনামে গ্রন্থপাঠ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ বিজয়ের মাস উপলক্ষ্যে বাংলাদেশ গ্রন্থাগার সংহতি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘পাঠকের হৃদয়ে মুক্তিযুদ্ধ’ শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই গ্রন্থপাঠের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে বিভিন্ন লেখকের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ থেকে পাঠ করা হয়।

এসময় গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজু, পরিচালনা পর্ষদের সদস্য রত্নেশ্বর দাস রামু, পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সহ-সভাপতি সাগর দাশ, ক্রীড়া ফোরামের সহ-সভাপতি জনি দাশ, পাঠক ফোরামের নারী বিষয়ক সম্পাদক ঝুমা রাণী দাশ, সদস্য সীমা রাণী দাশ, রাসেল মিয়া, হৃদয় দাশ, সাবিনা বেগম, বর্ণা দাশ তমা দাশ, সৃষ্টি রাণী দাশ, নন্দিতা দাশ, পল্লভী রাণী দাশ, অনামিকা দাশ, অলি রাণী দাশ, কুন্তল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।