আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে জনতা ব্যাংক গোরারাই বাজার শাখার  নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের  উদ্বোধন 

মৌলভীবাজারে জনতা ব্যাংক গোরারাই বাজার শাখার  নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের  উদ্বোধন 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

জনতা ব্যাংক গোরারাই বাজার শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ১৪ ডিসেম্বর সকালে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজার ইয়াওর ম‍্যানশনে জনতা ব্যাংক নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ রবিউল আলম।

রঞ্জন বর্মন উপ মহাব্যবস্থাপক এরিয়া অফিস মৌলভীবাজার এর সভাপতিত্বে,বিশেষ অতিথি ছিলেন মোঃ রফিকুল ইসলাম উপ মহাব্যবস্থাপক জনতা ব্যাংক পিএলসি,মোঃ আক্তার হোসেন উপ মহাব্যবস্থাপক জনতা ব্যাংক পিএলসি,খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,হবিগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট বদরুল আলম,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ। 

শাখা ব্যবস্থাপক তাপস চন্দ্র শাহা’র  সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল  আলাল উদ্দিন,আব্দুল মুহিত,বদরুল ইসলাম রিপন,জিল্লুর রহমান।

মোনাজাত পরিচালনা করেন গোরারাই বাজার মসজিদের ইমাম হাফিজ সিদ্দেক আহমেদ।