আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সাহিত্য-কবিতা কখনো হাঁরিয়ে যাবে না- ভিসি প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন বলেছেন, সাহিত্য-কবিতা কখনো হাঁরিয়ে যাবে না। সমাজে যা ঘটে, সাহিত্য-কবিতায় লেখকদের তা চিত্রায়িত করতে হবে। কবি-সাহিত্যিকরা সমাজকে শুধু দিয়েই যাচ্ছেন। তাদের রাষ্ট্রীয় মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা অপরিহার্য।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ত্রৈমাসিক উদয়ের ডাক ১৫তম সংখ্যার প্রকাশনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন এ কথাগুলো বলেন।

ত্রৈমাসিক উদয়ের ডাক এর সম্পাদক অধ্যাপক মাওলানা কবি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও আমাদের ডাক এর সম্পাদক কবি আলিম উদ্দিন আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, উদয়ের ডাক এর প্রধান উপদেষ্টা সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, কবি পুলিন রায়, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল। এসমশ অন্যান্যের মধ্যে প্রফেসর ড. আব্দুল মজিদ, কবি বাসিত ইবনে হাবিব, কবি চৌধুরী আমিরুল ইসলাম, ব্যাংকার কবি আনোয়ার হোসেন মিসবাহ, কবি কুবাদ বক্ত রুহেল, ফজলুর রহমান ফজলু, কবি সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মাওলানা কয়েছ মোঃ সিপার, কবি মাজিদ নওফি, কবি রিহাম সাদী, ওমর ফারুক, সাজন আহমদ সাজু, সাঈদ চৌধুরী টিপু, সুয়েজ আহমদ, কামারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন সহ অতিথিবৃন্দরা ত্রৈমাসিক উদয়ের ডাক ১৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।