আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে টাকা পাওনা নিয়ে বিরোধপ্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত; আটক-১


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানে স্বাধীন পাল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ঘাতক মাহি ইসলামকে মঙ্গলবার সকালে আটক করেছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮ঘটিকায় মৃর্ত্তিঙ্গা চা বাগানে পাট্টার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত আবজার মিয়ার ছেলে মাহি ইসলাম (১৬) বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে স্বাধীন পালের বাম পাজরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার সকালে ঘাতক মাহি ইসলামকে আটক করা হয়েছে।