আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তারা। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইভাবে হাইওয়ে পুলিশ, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এদিকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁনসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জেলা জাসাস পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, তিন দিনব্যাপী বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।