আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

যুক্তরাজ্য ওল্ডহাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ রায়হানের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার এক সিদ্ধান্তের প্রেক্ষিতে ওল্ডহাম শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মোহাম্মদ রায়হানের
ওপর আরোপিত সকল স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ০২ জুন ২০২৫ তারিখে শেখ মোহাম্মদ রায়হানের প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ স্থগিত করা হয়েছিল।
পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সুষ্ট তদন্ত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঠিক কোনো প্রমান না পাওয়ায়  এবং কেন্দ্রীয় ও স্থানীয়
নেতৃবৃন্দের পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির আহমদ শাহীন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন গতকাল ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে এই স্থগিতাদেশ প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেন। এর ফলে শেখ মোহাম্মদ রায়হানের দলীয় কার্যক্রমে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

উক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সহ-দপ্তর সম্পাদক দুলাল রহমান।