আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎস ২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজাওে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৭) ডিসেম্বর মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে তারুন্যের উৎসব প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারুন্যের উৎসব প্রমিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে সবুজ দল ২-০ গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তারুন্যের উৎসব প্রমিলা ফুটবল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার কর্তৃক পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে প্রমিলা ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আহমেদ, জেলা ক্রীড়া সংস্থ’ার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানী ইমরান, জেলা ক্রীড়া সং¯’ার সদস্য ইমামুল হক রিপন, ফাহাদ আলম, তাওহিদ আহমেদ তারেক, জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব গোলাম মোর্শেদ, ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক সালেহ আহমেদ। এছাড়াও উপস্থি’ত ছিলেন জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী সহ জেলার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ। ছ