আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

শ্রীমঙ্গলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, শুধু সার্টিফিকেট অর্জন নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা। নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করা হয় এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

ছবির ক্যাপশন: ১, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন

২, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মো. ইসলাম উদ্দিন এর হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন স্কুলের অধ্যক্ষ সহ শিক্ষকগণ