আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় কারারক্ষীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার মান্দা উপজেলায়  নওগাঁ-রাজশাহী মহাসড়কের মৈনম ভোলা বাজার মোড়ে একটি যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলের সংঘর্ষ হলে, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কারারক্ষী  মোঃ পলাশ আলী (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে, মান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মান্দা থানার পুলিশ পরিদর্শক (এসআই) আশীষ বলেন- খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় সনাক্ত করা হয়েছে। তিনি বগুড়া কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন এবং বগুড়া থেকে মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ নিজ বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনার স্বীকার হন।  লাশ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি বলেন,পরিবারের লোকজন আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।