আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রক্সি শেখ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত রক্সি শেখ বগুড়া সদর উপজেলার এরুলিয়া শিল্কিবান্ধা পাথারবাড়ী এলাকার মৃত গোলজার শেখের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে বনানী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১১টার দিকে বিসমিল্লাহ দই ঘরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে রক্সি শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।