আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয়  মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাজা সহ ২ জন গ্রেফতার

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের  নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ২০-১২-২০২৫ তারিখ  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।  গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০.০০ ঘটিকার সময় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত  দুইজন ব্যাক্তিকে সন্দেহ হয়। তখন জেলা গোয়েন্দা শাখা নওগাঁ (ডিবি)  আসামি ১। আব্দুল্লাহ (২৪) পিতা মৃত ওয়াহেদ আলী সাং কদমতলা বারোপুতা থানা শার্শা জেলা যশোর এর  হাতে থাকা লাগেজ তল্লাশি করে ০৮ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় আব্দুল্লাহর সহায়তা কারী  আসামি  ২।  জলিল মন্ডল (৫০) পিতা মৃত আব্বাস মন্ডল সাং লক্ষিকুল থানা বদলগাছি জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়। ১ নং আসামি আবুল্লাহ কে জিজ্ঞাসাবাদে জানায় যে পলাতক ৩।  আসামি ছগির (৪৬) পিতা মৃত ছলেমান ফকির সাং পশ্চিম মিঠাখালী থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর এর পৃষ্ঠপোষকতায় পিরোজপুর হতে গাজা বহন নিয়ে এসে ২ নং আসামির সহায়তায় নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় বিক্রয়ের জন্য   ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের নিকট অবস্থান করছিল।  এ বিষয়ে ৩ জনকে আসামি করে বদলগাছি থানায়  মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আগামী দিনে আরো জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে।