আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত: আহত ১

বগুড়া শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত: আহত ১

 (বগুড়া) প্রতিনিধি: 

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকার অজ্ঞাত ট্রাকের চাপায় শামসুল ইসলাম (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. মনির হোসেন (৪০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগবাড়ি ইউনিয়নেরই বাসিন্দা। আহত মনির হোসেন একই অফিসের অফিস সহকারী এবং তার বাড়ি শাজাহানপুর উপজেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাপ্তরিক কাজ শেষে বা ব্যক্তিগত প্রয়োজনে ওই দুই কর্মচারী মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শামসুল ইসলামের মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আহত অফিস সহকারী মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শামসুল ইসলাম মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।”