আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), স্বতন্ত্র প্রাথী বিএনপি নেতা মো: মহসিন মিয়া (মধু), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড: মোহাম্মদ আব্দুর রব, ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি জালাল উদ্দিন আহমদ জিপু, মুঈদ আশিদ চিশতী ও বাসদ মনোনীত প্রার্থী মো: আবুল হাসান।
মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্ণিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা অফিসার মো: ইসলাম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।