আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে দুইজন নিহত

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘি উপজেলার চাটখৈর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  নিহতরা হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার আমগ্রাম খানপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও একই গ্রামের চঞ্চল (৪৫) আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আতাউর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়াগামী একটি ট্রাক আঞ্চলিক মহাসড়কে একটি ভটভটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ভটভটিতে সড়কের পার্শ্বে উল্টে যায়। ভটভটি চালক চঞ্চল এবং যাত্রী রফিকুল ভটভটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুইজন উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।