আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে মোঃ ইলিয়াছের মনোনয়নপত্র দাখিল

সালেহ আহমদ (স’লিপক):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (নিবন্ধন নং ৩০, প্রতীক চেয়ার) এর প্রার্থী সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ ইলিয়াছ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান মুকুল, কেন্দ্রীয় সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, সদর উপজেলা সভাপতি মাওলানা শেখ শফিকুল হাসান রেজভী, সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তার মোরশেদ, ইসলামী ছাত্রসেনা জেলা সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে হাফেজ মোঃ ইলিয়াছ মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং নবী করীম (দ.) এর প্রতি সালাতুসালাম জানিয়ে আগামীর বাংলাদেশে কোরআন-সুন্নাহর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মৌলভীবাজার-৩ আসনের সর্বস্তরের মানুষের কাছে চেয়ার প্রতীক সমর্থনে ভোট, দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।