আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক নিহত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের চালক সেলিম হোসেন (৪০) নিহত হয়েছেন। বগুড়া শহরতলীর ঢাকা-রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে তেলিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সেলিম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওসি আরো জানান  দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।