আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী এলাকায় ওভার ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম মো: মামুন(৩৮)। নিহত অটোরিকশা চালক মামুন (৩৮) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দু পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মুক্তার আলী (৪০) গুরুতর আহত হন। বগুড়ার হাইওয়ে পুলিশের এস আই শহীদ বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক ওভার ব্রীজে ওঠার সময় সামনে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক মামুন (৩৮) মারা যান। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মুক্তার আলী (৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেয়। বগুড়ার হাইওয়ে পুলিশের এসআই শহীদ জানান অজ্ঞাত নামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে অটোরিকসা চালক মামুন নিহত ও যাত্রী মুক্তার আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।