আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমায় সিলাম জামেয়া কোরআনিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম জামেয়া কোরআনিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

রবিবার (৪ জানুয়ারী) দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত সম্মেলন জামেয়া কোরআনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম মীরেরচরির সভাপতিত্বে সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বয়ান পেশ করেন দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, মাওলানা নুরুল আমিন আল-ফরিদী ঢাকা, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুস সবুর, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি।

এর আগে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া। বার্ষিক আয়-ব্যায় সহ রিপোর্ট পেশ করেন নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।

পরে দেশ, জাতি ও প্রবাসী ভাই বোনসহ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে  বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি ঘটে।