আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া ধুনটে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২০ আসামি গ্রেপ্তার

বগুড়া ধুনটে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২০ আসামি গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ‎গত রবিবার (৪ জানুয়ারি) রাতে ধুনট থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন, সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১২ জন, নিয়মিত মামলার ১ জন এবং পূর্বের মামলার ৫ জন আসামি রয়েছেন। সব মিলিয়ে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়। ‎গ্রেপ্তারকৃতরা হলেন – ধুনট  উপজেলার প্রতাপ খাদুলী গ্রামের মৃত নেহাজ উদ্দিনের ছেলে আওয়ামী লীগের কর্মী মো. শফিকুল ইসলাম (৫৫), উপজেলার সাতটিকড়ী গ্রামের মাদক মামলার আসামি সারণির ছেলে মো. কবির রানা (১৯), এফআইআর মামলার আসামি মো. লয়া মিয়া, মো. শহিদুল ইসলাম ও মো. মুনছের আলী। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন সন্ধা খাতুন, শরিফুল ইসলাম, রুবেল আলম, মরুবেল মন্ডল, রিন্টু, হাসান, মর্জিনা খাতুন, বেল্লাল হোসেন, চায়না খাতুন ও লুৎফর রহমানসহ অন্যান্যরা। ‎ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ২০ জন আসামিকে সোমবার সকালে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।