আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিশ্বনাথে প্রবাসী আজিজুর রহমানের কল্যাণে অসহায় ৭ পরিবার পেল স্থায়ীভাবে সুপেয় পানির ব্যবস্থা

বিশ্বনাথে প্রবাসী আজিজুর রহমানের কল্যাণে অসহায় ৭ পরিবার পেল স্থায়ীভাবে সুপেয় পানির ব্যবস্থা

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের সোনাপুর বাহাদুরমালা পাড়ায় ৭টি অসহায় পরিবারকে সুপেয় নিরাপদ খাবার পানির ব্যবস্থা করে দিয়েছেন মানবিক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা বৃটেন প্রবাসী 

মোঃ আজিজুর রহমান।

সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় সম্প্রতি ২৬ ডিসেম্বর ২৫ইং অসহায় ৭ পরিবারকে গভীর নলকূপ স্থাপন করে হস্তান্তর করেন সংগঠনের কোষাধক্ষ্য আতাউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বিগত ৩-৪ বছর ধরে উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের সোনাপুর বাহাদুরমালা পাড়ার নিরঞ্জন দাস, বিরু দাস, সত্য, স্বপন, বিজয় এবং সমীরণ সহ ৭টি পরিবারের সদস্যগণ বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। পানির জন্য তারা প্রায়ই অন্যের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতেন, যা তাদের দৈনন্দিন জীবিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাদের  সমস্যাটি সমাধানে এগিয়ে আসেন সোনাপুর চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান। তাঁর দেয়া এই ডীপ টিউবওয়েলটি পরিবারগুলোর জন্য এক মহান উপহার হয়ে দাঁড়িয়েছে।

এছাড়াও বন্যা, করোনা, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপক্রম, অসুস্থদের স্বাস্থ্য সহায়তা, শীতকালে শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বৃটেন প্রবাসী আজিজুর রহমানের অর্থায়নে পরিচালিত সোনাপুর চ্যারিটি গ্রুপ।