আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি

(বগুড়া) প্রতিনিধি: দিন দুপুরে বগুড়ার আদমদীঘিতে শাহানুর খান মিলন নামের এক ব্যবসায়ীর বসত বাড়ির তালা ভেঙে ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ তাসলিমা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে তালা দিয়ে ওই গৃহবধূ তার ছেলে আবু তালহাকে নিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় একটি মাদরাসায় যান। ছেলের পড়াশোনা শেষ হলে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে নিয়ে বাড়িতে ফিরেন। বাড়িতে পৌঁছে মেইন গেটের এবং বারান্দার তালা ভাঙা দেখতে পান। এরপর ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে তার স্বর্ণালঙ্কার ঠিক আছে কিনা তা দেখতে যান। ঘরের মধ্যে একটি বাক্সের ভেতর টিফিন বক্সে রাখা ৭ ভরি স্বর্ণালঙ্কার, ১ টি মুক্তা মালা ও আটশত টাকা চুরি গেছে জানতে পারেন। ওই গৃহবধূ নিরূপায় হয়ে থানায় একটি অভিযোগ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ওই দিন সন্ধ্যার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর বুধবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে