আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে হাড়কাপানো শীতের মাঝে মানব কল্যাণ সোসাইটির আয়োজনে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পতনঊষার ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন মানব কল্যাণ সোসাইটির প্রধান উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার বশির উদ্দিন আহমেদ।
মানব কল্যাণ সোসাইটির সভাপতি আব্দুল হক চৌধুরী সাইস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিপার আহমদ তরফদার, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন।
অনুষ্ঠানে মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।