আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ ফখরউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে হাজেরা ভানু চৌধুরী কিন্ডার গার্ডেন স্কুলের ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরউদ্দিন চৌধুরীর স্ব-দেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘিরপাড় বাজারে হাজেরা ভানু চৌধুরী কিন্ডার গার্ডেন স্কুলের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
হাজেরা ভানু চৌধুরী কিন্ডার গার্ডেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী লেখক ও শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরউদ্দিন চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অন্তরা রানী নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক আব্দুল হান্নান চিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নৃপেন্দ্র কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক হারিছ মিয়া, সমাজসেবক মো. আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শমশের আলী, এডভোকেট বয়তুল হক চৌধুরী, মাওলানা সাইদুর রহমান, প্রভাষক শামু আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ।