আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা

(নওগাঁ) প্রতিনিধি :নওগাঁ  জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে (৭ জানুয়ারি বুধবার) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার  মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব  করেন। এ মতবিনিময়  অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ, সেনাবাহিনীর প্রতিনিধি, নওগাঁর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, নওগাঁর সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন কার্যক্রমে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাব্য ঝুঁকি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।