আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

দেশের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের পীঠস্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল।

‘শ্রীমঙ্গল নবজাগরণ দল’-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংগঠনের সদস্য উল্লাস দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক অজেয় দাস বর্ষণ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, নাট্যকার গোবিন্দ রায় সুমন, আবৃত্তিকার বিকাশ দাস বাপ্পন, নৃত্যশিল্পী সাজু দেব, সংগীতশিল্পী সজল ঘোষ, শিবম ভট্টাচার্য, করুণাময় দাস, প্রযুক্তা ভট্টাচার্য ও অমিত সরকার।

উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল নির্ধারিত আবৃত্তি, লোকনৃত্য, রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা এবং সংবাদ উপস্থাপন।