আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মোহন ফাউন্ডেশন এর অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন


মৌলভীবাজার প্রতিনিধি : মানব সেবাই আমাদের লক্ষ্য, এই শ্লোগান নিয়ে গরীব ও অসহায় মানুষের জন্য গঠিত সংগঠন মৌলভীবাজারে “মোহন ফাউন্ডেশন” এর অর্থায়নে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে পাহাড় বর্ষিজোড়া গ্রামে ১২ জানুয়ারী (সোমবার) দুপুরে। এলাকার প্রবীন মুরব্বি হাজী মো: ফিরুজ মিয়া এর সভাপতিত্বে ও সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহন, মোহন ফাউন্ডেশন এর উপদেষ্টা রুয়েল চৌধুরী, ইসলাম আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ প্রমুখ।