আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন  সাজ্জাদুর রহমান 

আব্দুল বাছিত খানঃ 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত  শনিবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন, সময়োপযোগী প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখায়  উপজেলা পর্যায়ে

 শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার

অভয় চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাজ্জাদুর রহমান, অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের কিভাবে বিদ্যালয়মুখী করা যায় সে বিষয়ে  আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে উনার যথেষ্ট অবদান রয়েছে। তিনি একাধারে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠের সাথে জড়িত থেকে আগামী প্রজন্মকে একটি আলোকিত সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সম্মানটুকু উনার পাওনা স্বরূপ উপজেলা প্রশাসন মূল্যায়ন করেছেন। স্থানীয়রা তাকে  শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

অভয় চরণ  উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দুর্জয় সাহা  জানান, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি একজন আদর্শ শিক্ষক উনার মাধ্যমে লেখাপড়ার মান আরো এগিয়ে যাবে, আমি উনার উত্তরোত্তর সমৃদ্বি কামনা করছি।