আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে ৮০ জন প্রতিবন্ধি ও অসহায়দের মাঝে বধির কল্যাণ সংস্থার উদ্যোগে নগদ পাঁচ হাজার টাকা জনপ্রতি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজারের কামালপুরস্থ কার্যালয়ে সংস্থার সভাপতি মোঃ ফুরকান আহমদের সভাপতিত্বে অতিথি ছিলেন বৃটেন প্রবাসী সমাজসেবক আজাদ হুসাইন।

বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হকের পরিচালনায় এসময় সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক অসীম মোদক, কোষাধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজীম উদ্দিন, পাঠাগার সম্পাদক এ.কে.এম ফখরুল আবেদীন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ তাকলিমা আক্তার চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ নাজমুল আহমদ, মোঃ নোমান আহমদ, তালুকদার মোঃ ইমাদ উদ্দিন, মোঃ কাজল মিয়া সহ সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।