আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া শেরপুরে সড়কে গাছ ফেলে অটো রিক্সা ছিনতাই

বগুড়া শেরপুরে সড়কে গাছ ফেলে অটো রিক্সা ছিনতাই

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর- শেরুয়া বটতলা সড়কে ভোর রাতে গাছ কেটে রাস্তা অবরোধ করে একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোরিক্সা চালক হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে মো. দুলাল হোসেন (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে দুলাল হোসেন ভবানীপুর রাস্তায় পৌঁছালে একদল ডাকাত আগে থেকেই গাছের গুড়ি ফেলে তার পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী বলেন, ভবানীপুর ও বিশালপুর এলাকায় আমাদের চারটি ইউনিট নিয়মিত কাজ করছে। ওই এলাকার নিরাপত্তা জোরদারে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। অচিরেই সেখানে সৌরবিদ্যুৎ বসানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।