আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে, মাদকবিরোধী গনসচেতনতা সৃষ্টিতে, মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্টিত হয়েছে ২০ জানুয়ারী দুপুরে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ এর সঞ্চালনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট জেলা প্রশাসক এর পক্ষে শুভ উদ্ধোধন করেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন,পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। নকআউট পদ্বতিতে খেলায় ৪টি দল অংশ গ্রহন করেন- সিপিএএম, মৌলভীবাজার, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার ও কালেঙ্গা উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ। অতিথিবৃন্দরা তাদের বক্তব্য বলেন- মাদকের মরণ ছোবল থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে হবে। পরিবারের কেউ যাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বা ব্যবহারে জড়িয়ে না পড়ে সে ব্যপারে সর্তক থাকতে হবে। সন্তানদের নিয়মিত সময় দেয়া, খোঁজখবর নেয়া, বইপড়া, খেলাধুলা ও ছোট বেলা থেকেই সংযত জীবন যাপনের নৈতিক শিক্ষা দিতে হবে। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, এটি একটি সামাজিক ব্যাধি, সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব। পরিশেষে মাদকমুক্ত পরিবার গঠনে সবাই অঙ্গিকার বদ্ধ হয়ে শপথ পাঠ করেন।