কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কমলগঞ্জ উপজেলা বিএনপি’র ৫ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ১৯ জানুয়ারী মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীয়ত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী’র অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সি: যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সদস্য গোলাম কিবরিয়া সফি, পুষ্প কুমার কানু, এড. আব্দুল আহাদ ও মো. শফিকুর রহমানসহ শ্রীমঙ্গল উপজেলার আরও ৫ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
কমলগঞ্জে বিএনপি’র ৫ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
Catagory : সারা দেশ | তারিখ : জানুয়ারি, ২১, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ • ১৫ বার পঠিত






