আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় গণভোট ও সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠকে উপদেষ্টা ফারুক         

বগুড়ায় গণভোট ও সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠকে উপদেষ্টা ফারুক                         

 (বগুড়া) প্রতিনিধিঃ গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে বগুড়ায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বগুড়া সদর উপজেলার ফাঁপোড় পশ্চিমপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক ই আজম বীর প্রতিক বলেন, গণতন্ত্র সুসংহত করতে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত প্রকাশ করে। তাই প্রত্যেক নাগরিককে ভোটার হিসেবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহায়ক হবে। এ জন্য সরকার ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ভোটারসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।