আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মেন্টরস  মৌলভীবাজার এর পিঠা উৎসব ও কনসার্ট অনুষ্ঠিত 

মেন্টরস  মৌলভীবাজার এর পিঠা উৎসব ও কনসার্ট অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক।।

মঙ্গলবার  ২০ জানুয়ারী   শহরের কোর্ট রোডস্থ মেন্টরস  মৌলভীবাজার এর আয়োজনে  পিঠা উৎসব ও কনসার্ট মেন্টরস  মৌলভীবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। 

 প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব ও কনসার্ট উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর।  বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোবারক খান,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেন্টরস  মৌলভীবাজার এর সেন্টার হেড শাহনেওয়াজ চৌধুরী সুমন। প্রধান অতিথি মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর তার বক্তব্যে মেন্টরস  মৌলভীবাজার এর এ উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবী জানান। অনুষ্ঠানে মেন্টরস  মৌলভীবাজার এর প্রাক্তন ও বর্তমান প্রচুর ছাত্রছাত্রী অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান ,পিন্টু দেবনাথ, মোনায়েম খান,মহসীন আহমদ প্রমুখ। কনসার্ট শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।