আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণরা শুরু করলেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মিদের সাথে নিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারত করেন জামায়াত প্রার্থী।এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান সহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন। জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নরতুনর বাংলাদেশ পেয়েছি। তাই জুলাই আন্দোলনের শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারনা শুরু করলাম। দেশের মানুষ জুলাই আন্দোলনের জামায়াত-শিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ণ করে আগামী নির্বাচনের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিবে। তিনি দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।