আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে হাজী মখলিছ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের বিশিষ্ট দানশীল ব্যক্তি মরহুম হাজী মখলিছ মিয়ার পরিবারের উদ্যোগে এলাকার গরীব অসহায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র( কম্বল)  বিতরণ করা হয় শুক্রবার বাদ জুম্মা।

কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ আতাউর রহমান (আতা)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

জানা যায়,মরহুম হাজী মখলিছ মিয়ার চার ছেলে আনকার মিয়া,খালিছ মিয়া,আলি মিয়া ও আল আমীন তারা সবাই যুক্তরাজ্য প্রবাসী। তাদের বাবার নামানুসারে মানবসেবায় কাজ করার লক্ষ্যে “হাজী মখলিছ মিয়া কল্যাণ ট্রাস্ট” নামে একটি সংগঠন গঠন করেছেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন আনকার মিয়া। তারা চার ভাই মিলেই সংগঠনটি চালিয়ে যাচ্ছেন। 

উল্লেখ করা প্রয়োজন,গত করোনাকালিন সময়ে কয়েক দফায় হাজী মখলিছ মিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।এছাড়াও প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা।