বিশেষ প্রতিনিধিঃ
ভারতের ত্রিপুরা জেলার লক্ষীপুর নিবাসী ওলিয়ে কামিল, কুতুবুল আউলিয়া সুফি সাধক, মরমী কবি,
সাহিত্যিক, লেখক ও গবেষক, সুরকার, গীতিকার
হযরত আল্লামা শাহ্ ইয়াছিন (রহঃ) এর ৮৭তম মৃতুবার্ষিকী উদযাপন উপলক্ষে ১২ ই মাঘ ২৬ জানুয়ারি সোমবার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপাশা (আংশিক);গ্রামে তাঁর একমাত্র খলিফা ওলীয়ে কামিল হযরত শাহ্ আজম (রহঃ) এর মাজার শরীফে এক পবিত্র উরুসে আউলিয়া ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
হযরত ইয়াছিন শাহ (রহ.)— কবি, সাহিত্যিক, সুরকার, গীতিকার, মাওলানা ও প্রখ্যাত সুফি সাধক হিসেবে যাঁর পরিচিতি সুপ্রতিষ্ঠিত। ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলা শহর মহকুমার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে অবস্থিত তাঁর পবিত্র মাজার শরীফকে কেন্দ্র করে প্রতিবছর আয়োজন করা হয় বাৎসরিক ঈসালে সওয়াব ও পবিত্র ওরস শরীফ।
আল্লামা শাহ ইয়াছিন রহ প্রকাশিত গ্রন্থ এস্কে খোদা হুব্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই হাজার ইসলামী গান লিখেছেন।
উরুসে আউলিয়া ও দোয়া মাহফিল উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগত ভক্ত, আশেক-ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে, আল্লামা শাহ্ ইয়াছিন শাহ (রহ.)-এর শিক্ষা ও আদর্শ মানুষের মধ্যে ভালোবাসা, শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়—এই মুবারক বরকতময় মাহফিলের সেই বার্তাকে নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেবে।
উক্ত ওলীয়ে কামিলের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-পবিত্র কুরআন খতম, খতমে খাজেগান, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, ওলীয়ে কামিলের জীবনী আলোচনা, শেষ মোনাজাত, তবারুক বিতরণ।
ওলীয়ে কামিলের মৃত্যুবার্ষিকীতে শরিক হওয়ার জন্য তাঁর আশিকান ও ভক্তবৃন্দসহ সকলকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দাওয়াত প্রদান করেছেন।






