আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের বাউরঘড়িয়ায় প্রবাসী শামিম হোসেনের অর্থায়নে ল্যামপোস্ট স্থাপন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বাউরঘড়িয়া গ্রামে বৃটেন প্রবাসী সমাজসেবক মোঃ শামিম হোসেনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও বাউরঘড়িয়া যুব সমাজের উদ্যোগে সম্পুর্ণ একালায় ল্যামপোস্ট (লাইটিং) স্থাপনের কাজ শুরু হয়েছে। 

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সদর উপজেলার বাউরঘড়িয়া যুব সমাজের তত্ত্বাবধানে গ্রামে প্রায় ২০টি ল্যামপোস্ট (লাইটিং) স্থাপনের কাজ শুরু হয়। এ কাজের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন বৃটেন প্রবাসী সমাজসেবক মোঃ শামিম হোসেন।

বাউরঘড়িয়া যুব সমাজ জানায়, ল্যামপোস্ট (লাইটিং) স্থাপন কাজ প্রায় শেষের দিকে। দু’চার দিনের মধ্যে ওয়্যারিং সহ অন্যান্য যাবতীয় কাজ শেষ হবে। তারপর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। যুব সমাজ আরো জানায় যে, মোঃ শামিম হোসেন দীর্ঘদিন ধরে গ্রামের উন্নয়ন ও মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সুখেদুঃখে মানুষের পাশে দাঁড়ান। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন।

বৃটেন প্রবাসী সমাজসেবক মোঃ শামিম হোসেনের সাথে আলাপকালে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, মানুষজন নির্বিঘ্নে চলাচলের কথা চিন্তা করে ল্যামপোস্ট (লাইটিং) স্থাপনের সিদ্ধান্ত নেই। আর্থিক ব্যয়ভার আমি বহন করলেও এলাকার যুব সমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগ আর সকলের সার্বিক সহযোগিতায় এ মহতি কাজ সম্পন্ন হয়েছে এবং আমাকে উৎসাহী ও অনুপ্রাণিত করেছে। সাধ্যানুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে আমি সবসময় সম্পৃক্ত থাকার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ।